সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতার প্রাণহানি

সান নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সর্বনাশা মোটরসাইকেল কেড়ে নিল ছাত্রলীগ কর্মী বিল্লাল খন্দকারের (২২) প্রাণ। এ ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

সোমবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলা সদরের তিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলা সদরের ইউসুফ মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

নিহত বিল্লালের পরিবারের সদস্যরা জানান, রাতে উপজেলা সদর থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে সঙ্গে নিয়ে বিল্লাল মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন। তিলপাড়ার কাছাকাছি যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: চার লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান হতাহতের জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

সান নিউজ/কেএম্এল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা