সারাদেশ

চার লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ইমরান আল মাহমুদ, উখিয়া (কক্সবাজার): বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার তুলাতলীর আলী হোসেনের ছেলে মো. নুরুল হক, করইবনিয়া এলাকার মৃত মকবুল আলমের ছেলে মো. জাফর আলম।

আরও পড়ুন: কষ্ট পেয়েছেন শ্রাবন্তী

সোমবার (৩০ মে) সন্ধ্যায় ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন চিত্ত বিনোদন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, ৩৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা রেজু পাড়া, আমতলী ও পালংখালীতে গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার দুজনের মধ্যে জাফর আলম কুখ্যাত ইয়াবা গডফাদার ইকবালের চাচা এবং তার স্থলাভিষিক্ত হয়ে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময় আরও ১১জনকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ফের বাড়ছে মৃত্যু ও শনাক্ত

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা