টেকনাফে মেরিনসিটিসহ ৩ প্যাথলজিকে অর্থদণ্ড ও অপর ৩টি সীলগালা
সারাদেশ

টেকনাফে মেরিনসিটিসহ ৩ প্যাথলজিকে অর্থদণ্ড ও অপর ৩টি সীলগালা

রহমত উল্লাহ,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অনিয়ম- অসঙ্গতির কারনে একটি হসপিটালসহ দু'টি ডায়াগনেস্টিক সেন্টারকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং দুটি ল্যাবসহ একটি ভূয়া পল্লী চিকিৎসক কোর্স প্র‍তিষ্ঠানকে সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন : তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

রোববার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর নেতৃত্বে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ও পৌর শহরে এই যৌত অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

তিনি জানান, টেকনাফ পৌর শহরের হাসপাতাল গেইটে নাফ মেরিন সিটি হসপিটাল ও নাফ সীমান্ত প্যাথলজি এবং হ্নীলা ইউনিয়নের মৌছনী সীমান্ত ল্যাবকে অব্যবস্থাপনা ও লোকবল সংকটের দ্বায়ে প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : পদ্মা সেতুতে আলো জ্বলবে ১ জুন

এছাড়াও মেরিন সিটি হসপিটালকে অনুমোদন সংক্রান্ত কাগজ পত্র ও লোকবল সংকট নিরসনে ২ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে।

অপরদিকে, টেকনাফ হাসপাতাল গেইটে নাফ ভিউ প্যাথলজি ও অনুমোদন বিহীন নাম সর্বস্ব একটি এলএমএফ কোর্স প্র‍তিষ্ঠানসহ হ্নীলা ইউনিয়নের হ্লেদা হেলথ কেয়ার ডায়াগনেস্টিক সেন্টার নামের অনুমোদন বিহীন তিনটি প্রতিষ্টানকে সীলগালা করে দেয়া হয়েছে।

আরও পড়ুন : বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী জানান- সময় সল্পতা ও লোকবল সংকটের কারনে আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে অভিযান শেষ করা যাচ্ছেনা। স্বাস্থ্য সেবার নামে ধান্ধাবাজি বন্ধ করতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্র, ইউএনও’র প্রধান সহকারী কাজল কান্তি দাশ, স্যানেটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন ও টেকনাফ থানা পুলিশের একটি টিম উপিস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা