সারাদেশ

ক্ষতির মুখে সফল উদ্যোক্তা রেজা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): বৈ‌শ্বিক মহামারী ক‌রোনার ধকল কাট‌তে না কাট‌তেই বিদ্যুতের আগু‌নে কপাল পুড়ল জেলার উ‌লিপুর উপ‌জেলার তরুণ উ‌দ্যোক্তা রেজাউল ইসলাম রেজার। বৈদ্যুতিক সর্ট সা‌র্কিট থে‌কে আগুন লে‌গে এ‌সি, ইন‌কিউ‌বেটর মে‌শিন, হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ‌্যাচারীর ঘর‌ ক্ষ‌তিগ্রস্থ হয়। এ‌তে প্রায় ১০ লাখ টাকার ক্ষ‌তি সা‌ধিত হয়। ফলে চরম হতাশ হ‌য়ে প‌ড়েন এই তরুণ উ‌দ্যোক্তা।

জানা গে‌ছে, গত শুক্রবার (২৫‌ মে) হ‌্যাঁচারীর রু‌মে থাকা দু‌টি এ‌সির যেকোন এক‌টি থে‌কে বৈদ্যুতিক সর্ট সা‌র্কিট হয়। মুহুর্তেই বিদ্যুতের আগু‌নে দু‌টি এ‌সি, তিন‌টি ইন‌কিউ‌বেটর মে‌শিন, ৬ হাজার হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ‌্যাচারীর ঘর‌টি পুঁড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা এ‌সে আগুন নিয়ন্ত্রণ করে।

রেজাউল ইসলাম রেজা জানান, ২০১৬ সা‌লে লেখাপড়ার পাশাপা‌শি প্রায় ৮ লাখ টাকা দি‌য়ে ছাগ‌লের খামার শুরু করে‌ছি‌লেন। কিন্তু ছয় মাসের মাথায় ১৫০টি ছাগলের মধ্যে বে‌শির ভাগ ছাগলই পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর ইউটিউব দেখে অনুপ্রা‌ণিত হয়ে ২০০ বেই‌জিং হাস দি‌য়ে আবার পথ চলা শুরু ক‌রেন। প‌রে ইউটিউবে বেইজিং হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি দেখে নিজেই উদ্যোগ নিয়ে ৩০০ বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিন উদ্ভাবন করেন।

তার খামারের নামকরণ করা হয় ‘কে আর এল ফার্মথ। এরপর আর পিছ‌নে ফিরে তাকা‌তে হয়‌নি। ধী‌রে ধী‌রে হ‌য়ে উ‌ঠেন একজন সফল উ‌দ্যোক্তা। প্রতি মা‌সে তার আয় হত আড়াই থে‌কে তিন লাখ টাকা। বি‌ভিন্ন মি‌ডিয়ার মাধ্যমে দে‌শের সর্বস্থরেই ব্যাপক প‌রি‌চি‌তি লাভ ক‌রেন প্রত্যন্ত অঞ্চ‌লের তরুণ উদ্যোক্তা রেজাউল ইসলাম রেজা। কিন্ত বৈ‌শ্বিক মহামারী ক‌রোনায় ক্ষ‌তির মু‌খে প‌ড়েন তি‌নি। ক‌রোনার ধকল কাটতে না কাট‌তেই বিদ্যুতের আগু‌নের কপাল পোড়ে তার। বর্তমা‌নে চরম হতাশাগ্রস্থ তি‌নি। ‌কিভা‌বে ব্যবসায় ঘু‌রে দাঁড়াবেন এই চিন্তায় দিন কা‌টে স্বপ্নবাজ এই উদ্যেক্তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা