উলিপুরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী
সারাদেশ

উলিপুরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে মাদ্রাসার এক শিক্ষার্থী ৬ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরী করেছে।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

২১ মে (শুক্রবার) পশ্চিম কালপানি বজরা এলাকায় ঘটনাটি ঘটেছে।

শিক্ষার্থীর পরিবার ও ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের মাজেদুল ইসলামের ছেলে লাজিজুল ইসলাম লাজিজ (১৩) স্থানীয় মাঠের পাড় নূরানী ও হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং পশ্চিম বজরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।

গত ২১ মে সন্ধ্যার দিকে বাড়ি থেকে লাজিজুল ইসলাম লাজিজ মাঠের পাড় নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেড়িয়ে পড়েন। পরের দিন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে মাদ্রাসায় যান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন লাজিজুল মাদরাসায় আসেনি।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

এ ঘটনায় গত ২৩ মে নিখোঁজ শিক্ষার্থীর পিতা উলিপুর থানায় সাধারণ ডায়েরী করেন (জিডি নং-১১২৪)। এদিকে নিখোঁজের ৬ দিন হলেও ওই শিক্ষার্থীকে না পেয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন পরিবারের লোকজন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান, থানায় জিডি হওয়ার পর আমরা নিখোঁজ শিক্ষার্থীর মাদরাসায় খোঁজ নিয়েছি। ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা