উলিপুরে ক্ষতির মুখে সফল উদ্যোক্তা রেজা
সারাদেশ

উলিপুরে ক্ষতির মুখে সফল উদ্যোক্তা রেজা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : বৈ‌শ্বিক মহামারী ক‌রোনার ধকল কাট‌তে না কাট‌তেই বিদ্যুতের আগু‌নে কপাল পুড়ল জেলার উ‌লিপুর উপ‌জেলার তরুণ উ‌দ্যোক্তা রেজাউল ইসলাম রেজার।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট থে‌কে আগুন লে‌গে এ‌সি , ইন‌কিউ‌বেটর মে‌শিন, হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ্যাচারির ঘর‌ ক্ষ‌তিগ্রস্থ হয়। এ‌তে প্রায় ১০ লাখ টাকার ক্ষ‌তি সা‌ধিত হয়। ফলে চরম হতাশ হ‌য়ে প‌ড়েন এই তরুণ উ‌দ্যোক্তা।

জানা গে‌ছে, শুক্রবার (২৫‌ মে) হ্যাচারির রু‌মে থাকা দু‌টি এ‌সির যেকোন এক‌টি থে‌কে বৈদ্যুতিক শর্ট সা‌র্কিট হয়। মুহুর্তেই বিদ্যুতের আগু‌নে দু‌টি এ‌সি, তিন‌টি ইন‌কিউ‌বেটর মে‌শিন, ৬ হাজার হা‌সের বাচ্চা ফুটা‌নোর উর্বর ডিম ও হ্যাচারির ঘর‌টি পুঁড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা এ‌সে আগুন নিয়ন্ত্রন করে।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

রেজাউল ইসলাম রেজা জানান, ২০১৬ সা‌লে লেখাপড়ার পাশাপা‌শি প্রায় ৮ লাখ টাকা দি‌য়ে ছাগ‌লের খামার শুরু করে‌ছি‌লেন। কিন্তু ছয় মাসের মাথায় ১৫০টি ছাগলের মধ্যে বে‌শির ভাগ ছাগলই পিপিআর রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর ইউটিউব দেখে অনুপ্রা‌ণিত হয়ে ২০০ বেই‌জিং হাস দি‌য়ে আবার পথ চলা শুরু ক‌রেন। প‌রে ইউটিউবে বেইজিং হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি দেখে নিজেই উদ্যোগ নিয়ে ৩০০ বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিন উদ্ভাবন করেন। তার খামারের নামকরণ করা হয় ‘কে আর এল ফার্ম। এরপর আর পিছ‌নে ফিরে তাকা‌তে হয়‌নি।

আরও পড়ুন : হজের খরচ বাড়লো

ধী‌রে ধী‌রে হ‌য়ে উ‌ঠেন একজন সফল উ‌দ্যোক্তা। প্রতি মা‌সে তার আয় হত আড়াই থে‌কে তিন লাখ টাকা। বি‌ভিন্ন মি‌ডিয়ার মাধ্যমে দে‌শের সর্বস্থরেই ব্যাপক প‌রি‌চি‌তি লাভ ক‌রেন প্রত্যন্ত অঞ্চ‌লের তরুণ উদ্যোক্তা রেজাউল ইসলাম রেজা। কিন্ত বৈ‌শ্বিক মহামারী ক‌রোনায় ক্ষ‌তির মু‌খে প‌ড়েন তি‌নি। ক‌রোনার ধকল কাটতে না কাট‌তেই বিদ্যুতের আগু‌নের কপাল পোড়ে তার। বর্তমা‌নে চরম হতাশাগ্রস্থ তি‌নি। ‌কিভা‌বে ব্যবসায় ঘু‌রে দাঁড়াবেন এই চিন্তায় দিন কা‌টে স্বপ্নবাজ এই উদ্যেক্তার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা