শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে বিজ্ঞপ্তি
সারাদেশ
উখিয়া-টেকনাফ

শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিনিধি : "মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২" উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কতৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার সরকারি মহিলা কলেজ।

আরও পড়ুন : অনিশ্চিত প্রত্যাবাসনে অপরাধ ঝুঁকিতে রোহিঙ্গারা

প্রতিযোগিতার ১নং নিয়মে কক্সবাজার জেলার সকল ছাত্রী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলা হলেও 'উখিয়া-টেকনাফ ব্যতিত' উল্লেখ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার মহিলা কলেজে অধ্যায়নরত উখিয়া-টেকনাফের কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

এমন বিধি নিষেধ উল্লেখ করা বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

আরও পড়ুন : নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার ইচ্ছে নেই

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত উখিয়া উপজেলার এক ছাত্রী জানান, " কলেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আমরা যারা উখিয়া-টেকনাফের শিক্ষার্থী তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না। কলেজে জেলার সব প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।"

বিজ্ঞপ্তি প্রসঙ্গে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান মুঠোফোনে বলেন, " প্রতিযোগিতাটি আয়োজন করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। "

আরও পড়ুন : আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কক্সবাজারের সহকারী পরিচালক রহুল আমিন জানান, "উখিয়া-টেকনাফে ডিএনসির আলাদা অফিস রয়েছে। আজকেও আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও করেছি অনুরূপ নির্দেশনা অনুযায়ী উখিয়া-টেকনাফ ব্যতিরেখে।"

তবে মানবাধিকারকর্মীরা বলছেন, ডিএনসি এবং কলেজের দেওয়া অজুহাত কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা৷ এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। এই ধরনের আয়োজন এবং আচরণের ফলে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের প্রতি অন্য শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা-বিদ্বেষ জন্মাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের কর্ণধারদের সমতার শিক্ষা দিবে সেখানে এই ধরনের আচরণ মেনে নেওয়ার মতো নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা