ছবি: প্রতীকী
সারাদেশ

সমুদ্রসৈকতে দুই যুবকের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) ইনানী সৈকত ও শহরের কবিতা চত্বর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের কবিতা চত্বর এলাকায় ২০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পাঞ্জাবি-পায়জামা পরিহিত যুবকের লাশটি ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে ছিল।

এদিকে ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, ইনানী সৈকত থেকে সকাল ৯টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ের রং কালো এবং তার পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও কালো প্যান্ট। তার বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ তার মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য দুই যুবকের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা