ইকোনোমিক জোন গুলোকে কাজে লাগাতে হবে
সারাদেশ

ইকোনোমিক জোন গুলোকে কাজে লাগাতে হবে

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা দেখে বিদেশীরা মন্তব্য করেছে আমাদের দেশে আর তোমাদের কাজ করতে আসতে হবে না বরং আমাদের দেশের লোক তোমাদের দেশে গিয়ে কাজ করবে। এজন্য বাংলাদেশের ইকোনোমিক জোন গুলোকে কাজে লাগাতে হবে।

আরও পড়ুন : ২৫ জুন পদ্মা সেতু উদ্বােধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেটা বাস্তবায়ন করতে হলে জনসংখ্যার প্রয়োজন করেছে। ভবিষতে জনসংখ্যা আমাদের দেশের জন্য এ্যাসেট হবে।

সোমবার ( ২৩ মে ) দুপুরে ঝালকাঠিতে প্রবাসী কল্যান ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

আরও পড়ুন : রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দেন আমির হোসন আমু।

এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন মাদক সেবিরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপূরনিয় ক্ষতির কারণ। কেউ যদি মাদক সেবি হয় তাকে ছাত্রলীগে স্থান দেয়া হবে না। আর মাদক সেবি প্রমাণিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিস্কার করা হবে।

আরও পড়ুন : ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

মায়ানমারসহ আর্ন্তজাতিক ভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা।

কলেজ অধ্যক্ষ মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস ও ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা