আটক (ছবি: প্রতীকী)
সারাদেশ

টেকনাফে ইয়াবাসহ আটক ৩

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বসতঘরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) ভোরে উপজেলার হোয়াইক্যাং নয়া পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন: ৫ জুন হজ ফ্লাইট শুরু

আটকরা হলেন-টেকনাফের হোয়াইক্যাংয়ে নয়াপাড়ার বাসিন্দা মো. সেলিম(২৫) নারায়ণগঞ্জের মাহমুদপুরের বাসিন্দা রুনা আক্তার (২৪) ও মো. আসওয়াদ হোসেন প্রকাশ রনি।

টেকনাফ মডেল থানায় ওসি হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই এলাকার একটি বসতবাড়িতে ইয়াবা চালান পাচারের উদ্দেশে মজুত রাখার খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এনকে/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা