সারাদেশ

প্রেমিকের সাথে মেয়েকে বিয়ে দিলেন প্রবাসীর স্ত্রী

শফিক স্বপন, মাদারীপুর: নিজের পরকীয়া টিকিয়ে রাখতে প্রেমিক মোহসিন মোল্লার (২৫) কাছে নিজ মেয়ে মারুফাকে (১২) বিয়ে দিলেন মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী নার্গিস বেগম। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার গৌরবর্দী গ্রামে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ শনাক্ত

এ ব্যাপারে নাবালিকা শিশুর ভাই বাদী হয়ে মোহসিনকে ১ নং ও মা নার্গিসকে ২ নং আসামীসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মোহসিন মোল্লা ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামের মাজেদ মোল্লার ছেলে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৭ বছর আগে স্ত্রী নার্গিস বেগম ও ৪ বছরের শিশুকন্যা মারুফাকে রেখে প্রবাসে চলে যায় মিজানুর। গুনতে গুনতে চলে যায় ৮টি বছর। অন্যদিকে মেয়ে বড় হতে চলেছে। স্থানীয় গৌরবর্দী হযরত খাদিজা রাঃ মহিলা মাদ্রাসায় কেতাবখানার ছাত্রী। মোহসিন স্থানীয় গৌরবর্দী গ্রামের মাতুব্বর বাড়ী গ্রামের মসজিদে ইমামতি করা অবস্থায় মাতুব্বর বাড়িতে থাকাকালে প্রবাসী মিজানুরের বাসায় মাঝে মধ্যে খাবার খেতে যেত। সেই সুবাদে প্রবাসী মিজানুরের স্ত্রী নার্গিসের সাথে মোহসিনের সখ্যতা গড়ে ওঠে। এমনকি শেষ পর্যন্ত সখ্যতা গিয়ে পরিনত হয় শারীরিক সম্পর্কে। প্রতিবেশীরা বিষয়টিকেও ভালভাবে দেখছে না। বিষয়টি নার্গিস আচ করতে পেরে সিদ্ধান্ত নেয় মেয়েকে ওই প্রেমিক মোহসিনের সাথে বিয়ে দেয়ার। তাতে সাপও মরবে, লাঠিও ভাংবে না। এক কথায় ‘এক ঢিলে দুই পাখি শিকার’ অর্থাৎ মেয়ের জামাইও হল আর তার শারীরিক চাহিদাও মিটাতে পারল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী পদে জয়ী আলবানিজ

এমনটা ভেবে প্রবাসী স্বামীকে না জানিয়ে নার্গিস বেগম ২০২১ সালের ৮ এপ্রিল তার কিশোরী মেয়েকে ব্যাংক একাউন্টে স্বাক্ষর লাগবে বলে ফুসলিয়ে ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল গ্রামে মোহসিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে নিকাহনামায় স্বাক্ষর করিয়ে তার সাথে জোরপূর্বক বিয়ে দেন। বিয়ের পর সেখানেই রাখা হয়। এরপর বাড়িতে এসে মারুফাকে ওখানকার একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে বলে জানান দেয়।

ঘটনাটি আস্তে আস্তে প্রতিবেশীরা জানতে পারলে প্রবাসী মিজানুরের কাছে তারা জানান। এরপর বিষয়টি মিজানুরের তার স্ত্রীর নিকট জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তিনি তা বিশ্বাস করেন না। কেননা এমন বড় একটি ঘটনা তার স্ত্রীর কোন কিছুতেই তার কাছে গোপন রাখবে না। এত বিশ্বাস করেন তার স্ত্রী নার্গিস বেগমকে। এ ব্যাপারে নাবালিকা শিশুর ভাই বাদী হয়ে মোহসিনকে ১ নং ও মা নার্গিসকে ২ নং আসামিসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: ‘মাঙ্কিপক্স’ নিয়ে বন্দরে সতর্কতা

নাবালিকা শিশুর ভাই বলেন, মা হয়ে পিতার কাছে গোপন করে শিশু বোনকে বাল্য বিয়ের অপরাধে মায়ের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছি। আমি আদালতে নেয় বিচার প্রত্যাশা করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুর সদর মডেল থানা পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা