সারাদেশ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই গা ঢাকা দিয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৫টার উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোগীকে ২য় তলা থেকে ফেলে হত্যা চেষ্টা

মৃত দেলোয়ার হোসেন (৪৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের। কথাকাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন: ইউক্রেনের ‘সবচেয়ে বড়’ সহায়তা প্যাকেজে স্বাক্ষর

ওসি আরও জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা