কক্সবাজারে এনজিওর দেওয়া যাকাতের টাকা লোপাট ( ছবি সংগৃহিত)
সারাদেশ

কক্সবাজারে যাকাতের টাকা লোপাটের প্রতিবাদে ঝাড়ু মিছিল

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ায় ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদের নেতৃত্বে একটি সিন্ডিকেট হত—দরিদ্রদের যাকাতের টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) যাকাতের টাকা লোপাটের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ঝাড়ু–—জুতা মিছিল করেছে মেম্বার রশিদ সিন্ডিকেটের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে খরুলিয়ার ৮নং ওয়ার্ডে ২৫০ জন হতদরিদ্র মহিলাকে ৪ হাজার টাকা করে যাকাতের টাকা দেয় তুরস্ক ভিত্তিক একটি এনজিও সংস্থা। টাকা বিতরণের পর এনজিও কর্মকর্তা চলে গেলে শুরু হয় নাটকীয়তা।

আরও পড়ুন : এবার শ্রীলঙ্কার পাশে বিশ্ব ব্যাংক

এসময় স্থানীয় মেম্বার আবদুর রশিদের নেতৃত্বে মিজান, মিজানের পিতা, আরফাত, আনোয়ার, আবুল ফজলসহ ৮ জনের একটি সিন্ডিকেট মহিলাদের একটি স্থানে আটকে রেখে এনজিওর দেওয়া ৪ হাজার টাকা থেকে ২ হাজার টাকা করে কেড়ে নেওয়া হয়।

অসহায় মহিলারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাদের টানা হেচড়া ও মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে অনেকেই ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেয়। এতে পুরো কক্সবাজারজুড়ে তোলপাড় শুরু হয়। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের স্কীন শট ও ভুক্তভোগীদের অভিযোগের ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

আরও পড়ুন : তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

ভুক্তভোগীরা জানান, সেখানে কোন পুরুষকে ঢুকতে দেওয়া হয়নি। মহিলাদের একা পেয়ে তারা জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে আনীত অভিযোগ অস্বীকার করে আবদুর রশিদ মেম্বার বলেন, টাকার পরিমাণের চেয়ে মানুষ বেশি হয়ে গেছে। তাই ৫০ জনের টাকা ১০০ জনকে বন্টন করে দেওয়া হয়েছে। এ জন্য অপপ্রচার করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা