জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার ও আলোচনা সভা
সারাদেশ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার

শওকত জামান, জামালপুর : জামালপুরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধায় শহরের স্টেশন রোডে সিটি মেডিকেল হলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা, আনিছুর রহমান বিপ্লব, সাজ্জাদ হোসেন পল্টন, সফিউর রহমান সফি, সজিব খান, শওকত জামান,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি,আনোয়ারুল ইসলাম রুকন, গোলাম মোস্তফা মুকুল, আজাদ সওদাগর, যুগ্ন সম্পাদক, আমজাদ হোসেন সুজন, রিমন আকন্দ,শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী,সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ

আরও পড়ুন : তেঁতুলতলার জমিটি পুলিশের সম্পত্তি

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, পবিত্র রমজান মাসে সরকারের ছত্রছায়ায় সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমুল্যের দাম অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে মধ্যবিত্ত,নিন্ম মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

মানুষকে মধ্যম আয়ের দেশের ফাঁকা বুলি না শুনিয়ে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমুল্যের দিকে নজর দিন। মানুষ যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। অনেক মানুষ খেয়ে না খেয়ে রোজা রাখছে।

আরও পড়ুন : করোনার চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম

সাধারন মানুষের দুঃখ দুর্দশার দিকে সরকারের নজর নেই। তাদের নজর দেশের সম্পদ লুটপাট করে কিভাবে বিদেশে টাকা পাচার করা যায়।

তিনি দুর্নীতিবাজ দেশের সম্পদ লুটপাটকারী অবৈধ সরকার উৎখাতে ঈদের পর আন্দোলনের ডাক দেয়া হবে সেই আন্দোলনের জন্য নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা