খোলা আকাশের নিচে গৃহহীন ৬ পরিবার
সারাদেশ
বজ্রপাতে ঘর পুড়ে ছাই

খোলা আকাশের নিচে গৃহহীন ৬ পরিবার

আমিরুল হক, নীলফামারী : নীলফামারী সৈয়দপুরে বজ্রপাতের কারনে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনায় ৬ পরিবারের ১৮টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।

বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এতে নগদ ১০ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।

স্থানীয়রা জানান, ওই সময় ঝড় ও বজ্রের সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রচন্ড শব্দে বজ্রপাতের একপর্যায়ে ওই গ্রামর অতুল চন্দ্র সরকার ও প্রদীপ চন্দ্র সরকারের বাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

আগুন মুহূর্তের মধ্যে পাশের বিপুল চন্দ্র সরকার, বিনয় চন্দ্র সরকার, বাবুল চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, রাজেন্দ্র চন্দ্র সরকারসহ অন্যদের বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড, সৈয়দপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ১৫টি বাড়ি সম্পূর্ণ এবং তিনটির বেশির ভাগ অংশ আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থতরা দাবী করেন, বাড়িতে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। একটি অটোভ্যান, ও ৪টি বাইসাইকেল, ছাগল, স্বর্ণালংকার, বই, জমির দলিলও ভস্মিভুত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

পরের দিন সকলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য বাবু রঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে গিয়ে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যপন্য এবং শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।

খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার।

আরও পড়ুন : টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন

এ সময় মোখছেদুল মোমিন তাঁর নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের পরিবারের হাতে ২টি শাড়ি, ২টি লুঙ্গি খাদ্যসামগ্রী তুলেদেন। এ ছাড়া তিনি এ সব পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা, একটি ভ্যান রিকশা, টিউবল স্থাপন, ডেউটিন, এনজিও’র মাধ্যমে বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা