সারাদেশ

মুন্সীগঞ্জে মাঠা তৈরির কারখানায় জরিমানা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার প্রসিদ্ধ আলদীবাজারের মাঠায় পোকা ও ময়লা পাওয়া গেছে। এছাড়া মাঠায় নিষিদ্ধ উৎপাদান সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি ও ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মিশানো হচ্ছিলো। মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমান, সর্বোচ্চ খুচরা মূল্য কিছুই উল্লেখ করা হচ্ছিলা না।

আরও পড়ুন: আইওএমকে অভিবাসন নিয়ে কাজ করার আহ্বান

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ আলদিবাজারের এই প্রসিদ্ধ মাঠা তৈরীর উত্তম ঘোষের কারখানা উপজেলার মাকুহাটি এলাকায় অভিযান চালায়। উওম ঘোষ মূলত টঙ্গীবাড়ি উপজেলার আলদি এবং সদর উপজেলার কাচারি এলাকায় প্রতিদিন মাঠা বিক্রি করেন।

জানা যায়, প্রতিদিন মুন্সীগঞ্জের এই আলদি বাজারের মাঠা খেতে ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মাঠা প্রেমিরা ভিড় করতো ।

আসিফ আল আজাদ বলেন, অভিযান কালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা হচ্ছে। মাঠার ড্রাম উন্মুক্তভাবে রাখা হয়েছে। ময়লা ও পোকা মাঠার ড্রামে পড়ছে। নিষিদ্ধ উৎপাদানে সোডিয়াম সাইক্লোমেট বা ঘনচিনি ও ননফুড গ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং মাঠাতে মিশানো হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠার বোতলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমান, সর্বোচ্চ খুচরা মূল্য কিছুই উল্লেখ করা হচ্ছিল না। প্রায় দশ বছর ধরে খাদ্যদ্রব্য উৎপাদন করলেও ওই প্রতিষ্ঠান কোন প্রকার লাইসেন্স গ্রহণ করেননি। ওই কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সংশোধন হবার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন: ময়লার ঝুড়ি থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসারের একটি টিম।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশ...

গজারিয়ায় ডাস্টবিনের পাশ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে জীবিত অবস্থায়...

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আমেরিকা প্রবাসীর উপর হামলা 

মাদারীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক আমেরিকা প্রবাসীর ওপর হামলার অভিযোগ উ...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

গুইমারা উপজেলায় প্রথম ধাপে খাল খনন সম্পন্ন

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় খাগড়াছড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা