গৌরীপুরে বিএনপি’র দোয়া মাহফিল
সারাদেশ

গৌরীপুরে বিএনপি’র দোয়া মাহফিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দলটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় কলতাপাড়া বাজার এলাকায় গৌরীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) এমপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ আজিজুল হক এ কর্মসূচীর আয়োজন করেন।

এতে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহন করেন।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম.এ হান্নানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফেজ মোঃ আজিজুল হক, মহিলা দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপি’র নেতা এস.এম দুলাল, একেএম আব্দুল্লাহ, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান মাহফূজ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নূরুজ্জামান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান আল আমিন, সদস্য সচিব আব্দুল কাদির, গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৃষক দলের নেতা কামাল হোসেন বাবুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা