এনজিও ও বেসরকারি সংস্থার সাথে সুইসকন্টাক্টের অংশীদারিত্ব
সারাদেশ

এনজিও ও বেসরকারি সংস্থার সাথে সুইসকন্টাক্টের অংশীদারিত্ব

সান নিউজ ডেস্ক : ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় পরিচালিত বি-স্কিলফুল প্রোগ্রাম ফেজ ২ -এর অধীনে লাইট ইঞ্জিনিয়ারিং, আসবাব নির্মাণ এবং চামড়াজাত পণ্যখাত সংশ্লিষ্ট এমএসএমই’র প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে এনজিও ও বেসরকারি সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে সুইসকন্টাক্ট।

আরও পড়ুন : সরকারি প্রতিষ্ঠানে সেবাটা গুরুত্বপূর্ণ

এই সংস্থাগুলো হচ্ছে রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং, ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, রিসডা-বাংলাদেশ এবং রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি অফিসে এই অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায়, রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং এবং ইন্সপায়রা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেড ২৪০টি এমএসএমইকে বাজার, আর্থিক পণ্যের সাথে সংযুক্ত করার মধ্য দিয়ে তাদের উৎপাদন প্রক্রিয়া উন্নত করার মাধ্যমে ব্যবসায় উন্নয়ন সেবা প্রদান করবে।

অন্যদিকে, রিসডা-বাংলাদেশ এবং রয়্যালকার্ট বাংলাদেশ লিমিটেড কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্তির যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২,২২০ জন কর্মীকে কর্মক্ষেত্রের চাহিদা অনুসারে কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ প্রদান করবে।

আরও পড়ুন : ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বি-স্কিলফুলের টিম লিডার দায়না সরেনসেন বলেন, “যদিও এন্টারপ্রাইজের উন্নয়নকে ঘিরেই মূলত এই কর্মসূচী, তবে এন্টারপ্রাইজ পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উন্নয়ন যাতে কর্মীদের উপকারে আসে (উপযুক্ত মজুরি এবং কাজের পরিবেশ উন্নয়নের মাধ্যমে) সে বিষয়টিও আমরা নিশ্চিত করতে চাই।”

বি-স্কিলফুল প্রোগ্রাম ফেজ ২, চার বছর মেয়াদী দক্ষতা এবং এন্টারপ্রাইজ উন্নয়ন কর্মসূচি, যা দেশে সুইজারল্যান্ডের সামগ্রিক লক্ষ্য পূরণে ভূমিকা রাখছে। এর লক্ষ্য হচ্ছে জাতিসংঘের ২০৩০ এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে আরও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা।

আরও পড়ুন : সেই হেলমেটধারীদের গ্রেফতারে অভিযান চলছে

এই কর্মসূচির আওতায় বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সহ আরও সাতটি সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করা হয়।

এই অংশিদারিত্বের লক্ষ্য ১৩,০০০ কর্মীর দক্ষতা ও কর্মসংস্থানে নিয়োগপ্রাপ্তির যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি কমপক্ষে ৮০০টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা