সারাদেশ

নাটোরে ট্রাক উল্টে চালক নিহত

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে চালক আবু সাঈদ (৪৫) নিহত। বিষয়টি নিশ্চিত করেছেন ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাওনুর।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ঝিনাইদহ মোল্লাপাড়া হামদপূর্ব পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

এ ব্যাপারে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাওনুর জানান, পঞ্চগড় থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক ঈশ্বরদী যাচ্ছিল। আজ সকাল সাড়ে সাতটার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ট্রাকের চালক আবু সাঈদ। তবে প্রাথমিকভাবে জানা যায়, ট্রাকে আর কেউ ছিল না। পুলিশ সাঈদের মরদেহ উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা