সারাদেশ

মুন্সীগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির ঈদ উপহার বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা শাখা ‌উত্তরণ স্কুলের ১২০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে জেলার লৌহজং উপজেলার খড়িয়া গ্রামে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।

আরও পড়ুন: ১২ গুণীকে সম্মাননা দিলো বাচসাস

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী নুসরাত লায়লা।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জেলা শাখার সদস্য ফাহমিদা তমা।

আরও পড়ুন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার, ডিআইও-১ (ডিএসবি) মোহাম্মদ হেলাল উদ্দিন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা