পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটা সুখবর নিয়ে আসবেন, তবে কী খবর নিয়ে আসবেন তা এখনো আমরা জানি না।

আরও পড়ুন: করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৪

মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা সুখবর নিয়ে আসবেন। তবে কী খবর নিয়ে আসবেন এখনো আমরা জানি না। ভারতের গণমাধ্যমের বরাতে আমরা জেনেছি, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে পারেন।

ড. মোমেন বলেন, এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ দেওয়া হবে।

আরও পড়ুন: ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

একদিনের সংক্ষিপ্ত সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় আসছেন। সফরে তার সঙ্গে থাকছেন দেশটির নতুন পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ওই দিন সন্ধ্যায় ড. মোমেনের আমন্ত্রণে একটি ইফতার পার্টিতে যোগ দেবেন জয়শঙ্কর।

তিনি আরও বলেন, সবকিছু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয় রয়েছে। আমরা বাণিজ্য আরও বাড়াতে চাই।

আরও পড়ুন: জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

তিন দেশের হাইওয়ে নিয়ে ঢাকা আলোচনা করতে চায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের মধ্যে সড়ক পথে কানেক্টিভিটি প্রতিষ্ঠার কাজ চলছে। এ উদ্যোগে সংযুক্ত হতে চায় বাংলাদেশ। আমরা তাদের আবার অনুরোধ করব। ইতোমধ্যে ভারত এ বিষয়ে রাজি হয়েছে এবং থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন তাদেরও কোনো আপত্তি নেই। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আগে মন্ত্রণালয়ে জয়শঙ্করের সফর নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দু’দেশের মধ্যে ইস্যু সবসময় তো থাকেই। টাইম টু টাইম আমরা মিটিং করি আপডেট দেই, নেই। সামনে আমাদের বেশ কিছু হাই লেভেল মিটিং আছে। জেসিসি আছে। প্রধানমন্ত্রীর দিল্লি যাওয়ার ব্যাপার আছে, সেটার তারিখ নিয়ে আলোচনা হতে পারে। অত বড় ফরমেটওয়াইজ না হলেও সব কিছুই আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নয়া দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে দাওয়াতপত্র নিয়ে আসছেন কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, দাওয়াতপত্রের বিষয়টা আমরা পত্রিকায় দেখেছি। আমাদের মধ্যে যে সম্পর্ক দাওয়াতপত্রের জন্য বসে থাকার বিষয় না। প্রয়োজন বোধ করলে যে কেউ সফর করতে পারে। সচিব পর্যায়ের আরও দু’তিনটা বৈঠক বাকি আছে। এগুলোর পর জেআরসি হবে। পরে প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রীর সফরটা আলাপ-আলোচনার পর তারিখ নির্ধারণ হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে ছাত্র জনতার পক্ষ থেকে আজ ক্যাম্পেইন করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে গণভোটে হ্যাঁ-এর জয় নিশ্চিত করতে...

বাংলাদেশ-ভারত কোস্ট গার্ডের তত্ত্বাবধানে মুক্ত ১৫১ জেলে  

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দু-দেশের আটককৃত জেলেদের বন্দি বি...

জান্নাতের টিকিট শেষ, এখন বিকাশে ভাড়া দিচ্ছে একটি দল : খোকন তালুকদার

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহম...

নোয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে নোয়াখালীর বেগমগঞ্জে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা...

মাদারীপুরে সাংবাদিক ইয়াকুব খান শিশির এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক ইয়াকুব খান শিশিরের রূহের মাগফিরাত কামনায় শোকসভা ও...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা