ছবি-সংগৃহীত
জাতীয়
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম

মেট্রোরেল স্টেশনে সাংবাদিক লাঞ্ছনায় নিন্দা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত আনসার সদস্যের হাতে সমকালের মাল্টিমিডিয়ার প্রতিবেদক সাংবাদিক মামুন সোহাগকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফোরামের পক্ষ থেকে সভাপতি কাজী আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

সভাপতি কাজী আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এই ঘটনা তদন্ত করে অভিযুক্ত আনসার সদস্যকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য মামুনসহ দুই সাংবাদিকের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে নিয়ে যান। এরপর দায়িত্বরত কর্মকর্তা আনসার সদস্যকে থামিয়ে সাংবাদিকদের বলেন, এই আনসারের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। ব্যবস্থা নেবো। অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন : ড. ইউনূস ইস্যুতে সরকার বিচলিত নয়

লাঞ্ছনার শিকার সাংবাদিক মামুন সোহাগ বলেন, অফিসিয়াল অ্যাসাইনমেন্টে আজ (মঙ্গলবার) দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যাই ভিডিও স্টোরি করার জন্য। দুই বছর আগে এই দিনে আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলে দেশের প্রথম মেট্রোরেল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি আরো বলেন, অনেক টেলিভিশন পত্রিকায়ও রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে, ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য আমার ওপর দিকে তেড়ে আমার কাজের সামগ্রী কেড়ে নেয়। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলে- ‘যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা