সংগৃহীত ছবি
জাতীয়

সড়কে প্রাণ গেল প্রাইভেটকার চালকের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আবু হানিফ রানা বাগেরহাটের রামপাল উপজেলার কুমাইর গ্রামের শেখ হাসানের ছেলে। তিনি গুলশানের একটি কোম্পানিতে চাকরি করতেন।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

নিহত আবু হানিফ রানার সহকর্মী আলমগীর হোসেন বলেন, আমরা দুজনেই একটি কোম্পানিতে চাকরি করি। রানা গাড়িচালক ও আমি ওই কোম্পানির পিয়ন। আমরা গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিলাম। পথে গুলশান এক নম্বরে আমাদের গাড়ি সিগনালে পড়ে। এ সময় রং সাইড দিয়ে এসে একটি সিএনজিচালিত অটোরিকশা রানার হাতে চাপ দেয়, এতে রানার হাত ভেঙে যায়। এ নিয়ে দুজনের ঝগড়া হয়।

পরে অটোরিকশাচালক উত্তেজিত হয়ে প্রাইভেটকারের গ্লাসে চাপ দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রানা তাকে ধরতে গেলে অটোরিকশা দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ড. ইউনূস ইস্যুতে সরকার বিচলিত নয়

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা