ছবি: সংগৃহীত
সারাদেশ

অস্ত্রসহ গ্রেপ্তার হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী 

সান নিউজ অনলাইন

শরিফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

এডিসি বলেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামের ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

তিনি আরো বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটার চালক ছিলেন আলমগীর। এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা