সংগৃহীত
জাতীয়

ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি: আগামী সেপ্টেম্বরের ১ম সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বসছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এ সম্মেলনে যোগ দেবেন আগামী ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান জাকার্তায় যাবেন। রাষ্ট্রপতি হিসেবে এটা তার ২য় বিদেশ সফর হতে চলেছে।

আরও পড়ুন: চলে গেলেন সম্পাদক কাজী শাহেদ

রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার তথ্যটি ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, আসিয়ানের চেয়ারে বর্তমানে দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। এবার দেশটি ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ।

আগামী ৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু কাছাকাছি সময়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে জাকার্তায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী। তাই আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন ও সম্পর্ক বিবেচনায় রাষ্ট্রপতির সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

জাকার্তার একটি সূত্র বলছে, পূর্ব এশিয়ার এ সম্মেলনে যোগ দিতে ২ দিনের সফরে জাকার্তায় যাবেন রাষ্ট্রপতি। আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে রওনা করবেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর বিশেষ অতিথি হিসেবে স্টেটমেন্ট দেবেন এ সম্মেলনে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাকার্তার বাংলাদেশ মিশন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপ্রধানের জাকার্তা সফর নিয়ে ঢাকার এক কূটনীতিক জানান, রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া সফরে যাবেন। একটি প্রতিনিধিদল নিয়ে এ সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি যেতে পারবেন না, তাই রাষ্ট্রপতি যাবেন। আসিয়ানের সাথে বাংলাদেশের যে কমিটমেন্ট ও সম্পর্ক উন্নয়নের চেষ্টা, তার বহিঃপ্রকাশ হিসেবে রাষ্ট্রপতি যাবেন। জাকার্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওআইসির সদস্য দেশ।আসিয়ানের চেয়ার, বড় অর্থনীতির দেশ তারা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

এ কূটনীতিক বলেন, রাষ্ট্রপতি স্পেশাল গেস্ট হিসেবে এই সম্মেলনে স্টেটমেন্ট দেবেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সাথে কিছু দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সেগুলো নিয়েও কাজ চলছে।

পূর্ব এশিয়া সম্মেলনে বাংলাদেশের যোগদান প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন জানান, আমাদের জন্য আসিয়ান খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উপস্থিতি সম্মেলনে উপকৃত করবে। রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান জোরালো ভূমিকা রাখতে পারে, রাষ্ট্রপতি সেখানে গেলে আমরা এ সকল সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাব।

আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টিও তোলার সুযোগ থাকবে। রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান কোনো সম্মেলনে গেলে সাইডলাইনে শীর্ষ নেতাদের সাথে দেখা হয়, বৈঠকের সুযোগ থাকে, যা সম্পর্ক উন্নয়নে বেশ কাজে দেয়।

আরও পড়ুন: অপপ্রচারে প্রভাবিত না হওয়ার নির্দেশ

কূটনৈতিক সূত্রগুলো থেকে প্রাপ্ত তথ্য বলছে, ইন্দোনেশিয়ায় পূর্ব এশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রীকে যোগ দেওয়ার জন্য গত জুলাই মাসে জাকার্তা থেকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিকপত্র পাঠানো হয়। পরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বঙ্গবন্ধু কন্যাকে চলতি মাসে (আগস্ট) আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান।

জানা যায়, জার্কাতায় পূর্ব এশিয়া সম্মেলনে রাষ্ট্রপতির সফরসঙ্গীদের তালিকায় আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাকার্তায় সম্মেলনের ফাঁকে ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) ও আসিয়ানের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ আইওরার চেয়ার হওয়ায় ড. মোমেন আসিয়ানের সাথে সেই চুক্তি স্বাক্ষর করবেন।

আরও পড়ুন: কোস্টগার্ডের ৫ম জোনাল কমান্ডার বৈঠক

আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, জাকার্তা এ সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রেরে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়াও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছাড়াও বিশ্বনেতা ও বিভিন্ন সংস্থা প্রধানের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১ম পূর্ব এশিয়া সম্মেলন বসে। ১৬টি দেশ সেবার ঐ সম্মেলনে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ পূর্ব এশিয়া সম্মেলনে ১ম বার যোগদান করে। সবশেষ, গত বছর কম্বোডিয়ার রাজধানী নমপেনে ১৭তম পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা