ছবি : সংগৃহিত
জাতীয়
বাংলাদেশ-ভারত

কোস্টগার্ডের ৫ম জোনাল কমান্ডার বৈঠক

এস.এম. সাইফুল ইসলাম কবির: ভারত-বাংলাদেশ কোস্টগার্ডের মধ্যে জোনাল কমান্ডার পর্যায়ের আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রধারীরা কোনো দলের হতে পারে না

সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে ৫ম জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক সহযোগিতা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক অপারেশন্স ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহমেদ সহ বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে চিঠি

এছাড়া ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে ভারতীয় কোস্টগার্ডের আঞ্চলিক সদর দপ্তর, কলকাতা এবং ভারতীয় কোস্টগার্ড সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ কনফারেন্সে দুই দেশের জোনাল কমান্ডার পর্যায়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আগামী মাসে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৈঠকে ও সভায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, বন্ধু প্রতিম উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগকালীন সময়ে দ্বিপাক্ষিক সমন্বয় ও সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম জোরদার, উভয় দেশের মধ্যে সৌহার্দ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে আলোচনা হয়।

এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান, মাদক দ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করনীয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

উক্ত বৈঠকের ফলে দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের কোস্টগার্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয় এ আলোচনা সভায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে শিখন ঘাটতি

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ের পেছনে একাধিক কারণ সামনে এসেছে। খাতা...

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ‘নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের...

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্...

বরিশাল আদালতের সামনে বোমা বিস্ফোরণ

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটন...

ভূমিকম্পে কলম্বিয়ায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়াল 

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ ছাড়িয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা