সারাদেশ

ভালুকায় ঈদের আগেই ঘর পেল ৪৫ পরিবার

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকায় ঈদের আগেই ঘর পেল ৪৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে সারাদেশে জমিসহ ঘর পেয়েছে ৩২ হাজার ৯০৪টি পরিবার।

আরও পড়ুন: বিকল্প খেলার মাঠ ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব নয়

এর মধ্যে ভালুকা উপজেলার এই পরিবারগুলোও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন।

দুপুরে ভালুকা উপজেলা অডিটোরিয়ামে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ। প্রধানমন্ত্রী’র ভিডিও কনফারেন্সের পর ঘরগুলোর সুবিধাভোগীদের হাতে কাগজ পত্র হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

এর মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

ঘর প্রাপ্ত ব্যক্তিরা ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসব গৃহের প্রতিটিতে রয়েছে দুটি বেড রুম, একটি কিচেন রুম, একটি ইউটিলিটি রুম ও একটি টয়লেট। সেমিপাকা প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বিসিএস ক্যাডার হওয়ার আগেই তানভীরের মৃত্যু, রেললাইনে খণ্ডিত মরদেহ

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে নতুন কর্মজীবনে পা রাখার অপেক্ষায় ছিলেন মীর ত...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময়...

ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা