সারাদেশ

ভুঞাপুরে ২ শিশুর রহস্যজনক মৃত্যু

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপুরে দুই শিশু ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সা‌জিম (৬) ও সা‌নি (৪ মাস) তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের এক নম্বর পুনর্বাসন এলাকার ইউসুফের ছে‌লে।

আরও পড়ুন: শাবিপ্রবির ৮৫ গবেষক বিশ্বসেরার তালিকায়

রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের এক নম্বর পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে ।

সাজিম ও সানির বাবা ইউসুফ বলেন, আমি শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসতেছি। আমি মাছ ধরার কাজে বাড়ি বাহিরে যাই। আমার শ্বাশুড়ি সূর্য বানু আমাকে ফোন করে বলে বাড়ি আসতে, বাড়ি এসে দেখি আমার বউ ও সন্তানের ঘরে ভিতরে বন্ধ। আমি অনেক চেষ্টা করে ঘরের দরজা খুলতে পারিনি, তাই বাধ্য হয়ে ঘরের টিন‌ খুলে ঘরের ভেতরে ঢুকে আমার বড় ছেলে সাজিম, ছোট ছেলে ছানিকে মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই, এবং আমার স্ত্রী শাহীদা কে অচেতন অবস্থায় পাশেই পড়ে থাকতে দেখি। আহত শাহিদাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌য়।

স্থানীয়রা ও পুলিশের ধারণা, মা তার দুই শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে।

স্হানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন , দুই শিশুর মৃত্যুর ঘটনাটা খুবই দুঃখজনক, আসল ঘটনার জন্য পুলিশ তদন্ত করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন , খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আমার ফোর্স সমূহ পাঠানো হয়েছে। তারা সেখান থেকে দুইটি শিশু বাচ্চা লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের সিলিং ফ্যান পড়ে মৃত্যু হতে পারে। তবে বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

আনিস,সোমা ও পিয়াসহ ৭ জনের বিরুদ্ধে জিডি 

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, গালি, আপত্তিকর মন্তব্য ও অ...

কলেজ কেন্দ্রের কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির ভুল প্রশ্নে প...

হৃদযন্ত্র ভালো রাখতে মানসিক চাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ 

ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব কিংবা আর্থিক অনিশ্চয়তা না...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

গোমতী বেড়িবাঁধে প্রায় সোয়া কোটির বেশি ক্ষতি 

সরকারি অর্থে বাস্তবায়িত কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের সোলার আলোকায়ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা