শাবিপ্রবির ৮৫ গবেষক বিশ্বসেরার তালিকায়
শিক্ষা

শাবিপ্রবির ৮৫ গবেষক বিশ্বসেরার তালিকায়

সান নিউজ ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৮৫ জন শিক্ষক ও শিক্ষার্থী অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন বলে জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, গবেষকদের ১২ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে-২০২২ এর তালিকায় বাংলাদেশের দুই হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৮৫ জন শিক্ষক ও শিক্ষার্থী স্থান পেয়েছেন।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৬তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরশাদ আলী, তৃতীয় স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হাসনাত, চতুর্থ স্থানে রয়েছেন সিইপি বিভাগের অধ্যাপক ড. মোঃ তামেজ উদ্দিন ও পঞ্চম স্থানে রয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

আরও পড়ুন : নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা