শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর গবেষণা নকলের অভিযোগ
শিক্ষা

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর গবেষণা নকলের অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এইচএম আনিসুজ্জামান এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সম্পূর্ণ গবেষণা নকল করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

এ বিষয়ে থিসিসটির সুপারভাইজার খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল,ওয়াটার এন্ড ইনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ারদার জানান, " উক্ত শিক্ষক অন্যের গবেষণা নিজের নামে চালিয়ে দিয়েছেন।এ বিষয়ে আমাদের হেড এর কাছে আপনি বিস্তারিত জানতে পারবেন।"

এ বিষয়ে সয়েল,ওয়াটার এন্ড ইনভায়রনমেন্ট ডিসিপ্লিনের হেড অধ্যাপক কুদরত এ কিবরিয়া বলেন, "প্রথমে তত্বাবধায়ক এমন একটি অভিযোগ দেন। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে গবেষণা পত্র দু'টি মিলিয়ে দেখি। পার্টিকুলার অংশটি শতভাগ নকল করেছেন বশেমুরবিপ্রবি শিক্ষক আনিসুজ্জামান। পরবর্তীতে আমরা বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।"

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন, "লিখিত অভিযোগের বিষয়ে উপাচার্যকে জানানো হয়েছে। "

অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের সাবেক সভাপতি এইচএম আনিসুজ্জামান বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয়ের আরিফ নামে এক শিক্ষার্থী আমার কাছে একটি গবেষণা পত্র প্রকাশ করার জন্য আসে।সে সময় আমি তার ও আমার নামে গবেষণাটি প্রকাশ করি।পরবর্তীতে জানতে পারি সেটি অন্যজনের লেখা। এরপর আমি মেইল করে জার্নাল থেকে গবেষণাটি সরিয়ে ফেলার ব্যবস্থা করি।আমি গবেষণা চুরি করি নি।"

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা