প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সভা আয়োজনে কমিটি গঠন
শিক্ষা
ঠাকুরগাঁও রুহিয়া উচ্চ বিদ্যালয়

প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সভা আয়োজনে কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী উৎসব'২০২২ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

শনিবার (২৩ এপ্রিল) সকালে রুহিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ কমিটি গঠন করা হয়।

১৯৩৩ সালে স্থাপিত রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী সভা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করার জন্য ব্যচ ভিত্তিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও জাকজমকভাবে উদযাপনের জন্য শনিবার রুহিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ,জেলা বিএ বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু,

থানা আওয়ামীলীগের সহ সভাপতি মকবুল হোসেন,মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কলিম উদ্দীন,রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা,রুহিয়া মহিলা কলেজের অধ্যক্ষ বদরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

আলোচনা সভা শেষে শফিকুল ইসলামকে আহবায়ক ,মোশারুল ইসলাম সরকার,আশরাফুল ইসলাম,চেয়ারম্যান অনিল কুমার সেন,মনিরুল হক বাবু,মকবুল হোসেন ,আবু সাঈদ বাবুকে যুগ্ম আহবায়ক ,অধ্যক্ষ বদরুল ইসলামকে সদস্য সচীব এবং প্রভাষক নুর নবী,শিক্ষক হারিসুল ইসলাম,সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব,আমিনুল হক,গোলাম মোস্তফা,মজিবর রহমান, হালিমা খাতুনকে যুগ্ম সচীব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হবে।আসন্ন ঈদের পরে যে কোন সময়ে আহবায়ক কমিটির অবয়ব বড় করা হবে।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ২৬

সভায় বক্তারা রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস,সাবেক প্রধান শিক্ষকদের নাম পরিচিতি,কৃতি শিক্ষার্থীদের জীবন ও লেখা নিয়ে স্মরনিকা প্রকাশ,রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রসারে সমস্যা ও করনীয় র্শীর্ষক আলোচনা সভা,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষা তহবিল গঠন ইত্যাদি কর্মসূচি পালন করা সিদ্ধান্ত গৃহীত। এজন্য মূল কমিটির পাশাপশি আরো ৭/৮টি উপ কমিটি গঠন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

কারিনাকে লিভার ডোনেট করবেন তার ভাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার...

ইরান যুদ্ধ শেষ করতে চীনের সহায়তার প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজ...

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার স...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা