কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
সারাদেশ

কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রাব্বি তালুকদার (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

আজ রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার কালিনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও পশ্চিম কালিনগর গ্রামের কালাই তালুকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাবা ও ছেলে নিজ জমিতে সেচের মাধ্যমে পানি দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা ঘটনাস্থলে গিয়ে জমিতে পানি দেয়ার জন্য মটারের সুইচ দিলে রাব্বি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার বাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

রাব্বির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, স্কুলছাত্র রাব্বিকে হাসপতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার লাশ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র রাব্বি নিহত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা