সংস্কারের নামে অবৈধভাবে কাটা হচ্ছে বাঁধ
সারাদেশ

সংস্কারের নামে অবৈধভাবে কাটা হচ্ছে বাঁধ

কামরুজ্জামান স্বাধীন,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কিছুতেই অবৈধ বালু-মাটি বিক্রির ব্যবসা বন্ধ করা সম্ভব হচ্ছে না। চরের বালু বিক্রি চলমান থাকার পর এবার পাল্লা দিয়ে চলছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কাটা।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

তবে দীর্ঘদিন ধরে একটি চক্র বাঁধের রাস্তা কেটে আসলেও কিছুই জানেনা পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুমে কোটি কোটি টাকার বাঁধ রাস্তাটি ভেঙে অনায়াসে লোকালয়ে পানি ঢুকে সহস্রাধিক মানুষের অবর্ণনীয় কষ্টের কারণ হবে বলে স্থানীয়রা ভাবছেন।

পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, ২০১৯-২০অর্থ বছরে ৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চিলমারী উপজেলার পুটিমারি হতে উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৮ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তা সংস্কার করা হয়।

সরেজমিনে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে কয়েকদিন ধরে 'স্বপ্নসিঁড়ি' নামের একটি ভূইফোড় সংগঠন অবাধে বাঁধ রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে। মাটি কাটার টোকেন হিসেবে জাতীয় শ্রমিক লীগ হাতিয়া ইউনিয়ন শাখার নাম ব্যবহার করা হয়েছে। ওই টোকেনে হাতিয়ার সদস্য সচিব পরিচয়ে ফারুখ হোসাইন নামের এক ব্যক্তি স্বাক্ষর ও তারিখ ব্যবহার করতে দেখা গেছে।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

স্থানীয়দের অভিযোগ, ফারুক হোসাইন নামের ওই ব্যক্তি জাতীয় শ্রমিক লীগের নেতা পরিচয় দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬টি ট্রাক্টরে করে অবাধে বাঁধ রাস্তা মাটি কেটে নিয়ে যাচ্ছে। তারা আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের লোক এসে দেখে গেলেও অদৃশ্য কারণে বাঁধের মাটি কাটা বন্ধ হচ্ছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাউবো‘র দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, মাটি কেটে বাঁধের কাজ করা হচ্ছে, বাঁধ রাস্তা কাটা হচ্ছে না।

এ বিষয়ে বাঁধ রাস্তা কাটার কথা স্বীকার করে জাতীয় শ্রমিক লীগ হাতিয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ফারুখ হোসাইন বলেন, বাঁধের রাস্তার মাটি কেটে বাঁধের রাস্তার সংস্কার করা হচ্ছে। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাসান আলী বলেন, আমি এ ব্যাপারে কোন কিছু জানিনা।

আরও পড়ুন : জাপানে পর্যটকবাহী জাহাজ ডুবে নিখোঁজ ২৬

তবে বাঁধে রাস্তার মাটি কাটা ঠিক না। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বাঁধেন রাস্তার মাটি কাটার খবর আপনার কাছেই প্রথম শুনলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা