সারাদেশ

বজ্রপাতে আতঙ্কিত শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার ৬নং চর আমান উল্লাহ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কচ্ছপ মার্কেটের পূর্ব পাশে এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন:

নিহত শ্রমিকের নাম লোকমান হোসেন (৪২) সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের খালেক মাঝির ছেলে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান, নিহত লোকমান এসবিএম ইটভাটায় এ ডগে কাজ করত। বৃষ্টির সময় শুক্রবার সন্ধ্যার দিকে ইটভাটার কাঁচা ইটের উপর ত্রিপল দিতে যায় লোকমানসহ ইটভাটার ১৫-২০জন শ্রমিক। আপোড়া ইটে ত্রিপল দিয়ে ফেরার পথে পাশে দিয়ে বজ্রপাত হয়। এতে ভয় পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই শ্রমিক। পরে উপস্থিত অন্য শ্রমিকেরা গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে। এরপর গ্রাম্য চিকিৎসকের পরামর্শে এক ঘন্টা পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: নীলফামারীতে গর্ভবতী নারীকে ভুল চিকিৎসা

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন বজ্রপাতে আতঙ্কিত হয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে ঘরেই শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা