সারাদেশ

আনন্দে মাতোয়ারা তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়

এম. এ আজিজ রাসেল: প্রকৃতির অমোঘ নিয়ম মেনে প্রতিবছরই ফিরে আসে বিজু, বিহু, বিষু, সাংগ্রাই ও সাংগ্রেং উৎসব। সম্প্রতি শেষ হয়েছে শহরের রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব। এবার কক্সবাজারের দুর্গম পাহাড়ি জনপদ টেকনাফের হোয়াইক্যং লম্বাঘোনায় শুরু হয়েছে শুভ বিহু ও সাংগ্রেং উৎসব। উৎসবের বর্ণিল আমেজ বিরাজ করছে এখন দুর্গম এই জনপদে।

আরও পড়ুন: নীলফামারীতে গর্ভবতী নারীকে ভুল চিকিৎসা

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মংছেন হ্লা। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী সদস্য অংফুতাইন চাকমা। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের বসবাস। এখানে সব জাতি গোষ্ঠীর রয়েছে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। সরকার চায় এসব সংস্কৃতি ও ঐতিহ্য বিকশিত হোক। এ জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। একে অপরের ধর্মের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও অটুট হয়।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন বলেন, বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। সেই সাথে দেশের বিভিন্ন জাতি গোষ্ঠী স্বাধীনভাবে তাদের সংস্কৃতি চর্চা করতে পারছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের প্রশংসনীয় উদ্যোগ তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসকের নির্দেশে বাস্তবায়ন করছে। এমন আয়োজন ধারাবাহিকভাবে উদযাপন করা হবে।

আরও পড়ুন: রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে

তিন দিনব্যাপী বিহু ও সাংগ্রেং উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল অনুষ্ঠানমালা। তারমধ্যে ছিল তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, বাঁশ খেলা, বাঁশি বাজানো, খিংখং বাজনা ও খিংখিলি গান। সবশেষে চলে জলকেলি। জলকেলিতে বর্ণিল সাজ—সজ্জা ও ঐতিহ্যের পোশাক পড়ে অংশ নেয় তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের তরুণ—তরুণীরা।

বিদায়ী বছরের সব দুঃখ—কষ্ট আর গ্লানি পানিতে ভাসিয়ে দিয়ে নেচে—গেয়ে নতুন বছরে পথচলা শুরু করেছে এখানকার তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়ের মানুষ। উৎসব ঘিরে আনন্দ—উচ্ছ্বাসে মেতেছে মাতোয়ারা তঞ্চঙ্গ্যা ও চাকমা সম্প্রদায়। ২৪ এপ্রিল এই উৎসবের পর্দা নামবে। সমাপনীতে পুরোদমে জমে উঠবে আয়োজন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা