উলিপুরে ইট ভাটার ধোয়ায় ঝলছে গেছে কৃষকের স্বপ্ন
সারাদেশ

উলিপুরে ইট ভাটার ধোঁয়ায় ঝলছে গেছে কৃষকের স্বপ্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ইট ভাটার ঝাঁঝালো ধোয়ায় ঝলছে গেছে কৃষকের প্রায় ৬০ একর জমির বোরো ধানের ক্ষেত। এমন ক্ষতির ঘটনাটি ঘটেছে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে।

আরও পড়ুন : আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

ধানের শীষ ঝলসে গিয়ে পাকা রং ধারন করেছে। ক্ষতিপুরনের আশায় ঘুরছে কৃষক। স্থানীয়রা বলছে, এই ভাটার দ্বারা এমন ঘটনা এই প্রথম নয় আরো অনেক বারই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ইট ভাটাটি সুনশান হয়ে পড়েছে।

গত বুধবার (২০ এপ্রিল) সরেজমিন ঘুরে জানা গেছে, স্থানীয় জন মানুষের বিভিন্ন অভিযোগের কারনে ইট ভাটাটি বন্ধ ছিলো, এরপর একটি প্রভাবশালী মহল প্রকুত মালিক পক্ষের সাথে চুক্তি করে নতুন করে চালু করে ভাটাটি। বর্তমানে ভাটার দ্বিতীয় পক্ষ মালিকের নাম লাঞ্জু ও রুবেল।

এক সপ্তাহ আগে হঠাতই ইট ভাটার মালিক শ্রমিকদের অপরিকল্পিতভাবে চিমনীর আগুন নেভানোর নির্দেশ দেয়। শ্রমিকরা তাদের কথামত পূর্ব সিদ্ধান্ত মোতাবেক চিমনীতে পানি ও বাতাস নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করলে চিমনীর সেই আগুন বাতাসের সাথে মিশে কৃষকের ধানের জমির উপর দিয়ে বইতে থাকে। এতে করে ওই গরম বাতাসে ঝলছে যায় প্রায় ৬০ একর জমির বোরো ধান ক্ষেত। ঝলসে যাওয়া ক্ষেতগুলো দিয়ে ধানের শীষ পোড়ার গন্ধ নাকে ভেসে আসছে।

আরও পড়ুন : ডিবিতে যাচ্ছে ২ হত্যা মামলা

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইট ভাটাটির লাইসেন্স নাই এবং বন্ধও ছিলো বহুদিন, মোটা অংকের টাকার চুক্তির বিনিময়ে প্রভাবশালীরা ভাটাটি চালু করেছে। ঝলসে যাওয়া ধান ক্ষেতের মালিক কান্ত বর্মন জানান, দিনের বেলাও ধান ক্ষেত ছিলো, ঘুম থেকে জাগনা পেয়ে দেখি ধানের ক্ষেত পুড়ে গেছে।

তিনি আরো জানান, কিস্তির টাকা ও ধার দেনা করে ৪২ শতক ধান আবাদ করেছি আমার বড় সর্বনাশ হয়েছে। একই কথা জানালেন, কৃষক আব্দুল মজিদ, তাজুল, ফনি, নুরজামাল ও কৃষাণী নুরজাহান। এ কে এম ব্রিকস এর প্রকৃত মালিক আবু কালাম মন্ডলের সাথে মুঠো ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায় নি।

আরও পড়ুন : প্রতিবছর টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়

ভাটাটির চুক্তিবদ্ধ মালিক লাঞ্জুর সাথে কথা হলে তিনি জানান, আমি এ বিষয়ে তেমন কিছু বলতে চাই না আমার আরেক জন পার্টনার আছে তার সাথে কথা বলেন। লাঞ্জুর পার্টনার রুবেলের সাথে কথা হলে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের সাথে কথা হচ্ছে দ্রুতই কৃষকের ক্ষতিপুরণ দিব।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউই বিষয়টি জানায়নি জানতে পারলে কৃষকের স্বার্থে যে ব্যবস্থা নেয়া দরকার সেটিই নিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা