কালকিনিতে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
সারাদেশ

কালকিনিতে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

শফিক স্বপন,মাদারীপুর : ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে তার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।

সংবাদ পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। নিহত জাকির হোসেন একই এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

স্থানীয় , পুলিশ ও নিহতের পরিবার সূত্রে যানা গেছে, নিহত ব্যবসায়ী মোঃ জাকির হোসেন দীর্ঘদিন যাবত রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোদানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋন নেন।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ২১

তিনি তার ঋনকৃত টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ভোররাতে তার ওয়ার্কশপের দোকানের ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিকে খবর দেয়।

সংবাদ পেয়ে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল ও এসআই রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

আরও পড়ুন : প্রতিবছর টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়

নিহতের ভাই বাবুল হাওলাদার বলেন, আমার ভাই ঋনের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা