তেলুগু মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সারাদেশ

তেলুগু মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট : আদি জাত পরিচ্ছন্নতাকর্মী তেলুগু সম্প্রদায়ের মুসলিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

আরও পড়ুন : প্রতিবছর টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়

শুক্রবার ( ২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের ১৪নং আউটফল তেলেগু কলোনীতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইন বলেন, তেলুগু পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের দেশে প্রায় দুইশো বছর ধরে কাজ করছে। তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী তেলুগু সম্প্রদায়ের জন্য আজকের এই ইফতার সামগ্রী পাঠিয়েছেন। ভবিষ্যতেও আপনাদের জন্য আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ২১

এসময় তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি আহ্বায়ক ওয়াই রাজু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এ সরকার তেলুগুদের প্রতি আন্তরিক। ইতিমধ্যে এ সম্প্রদায়ের ৫০ জনকে চাকরি দিয়েছে। আমরা আরও কৃতজ্ঞতা স্বীকার করছি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী দাদা ও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির কাছে।

আরও পড়ুন : আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান

তেলুগু কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি সদস্য সচিব ইউ কে নন্দম জয়ের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সহ-সভাপতি পাবেল হাসান চৌধুরী, ইমতিয়াজ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, আউটফল তেলুগু কলোনীর সদস্য সচিব এ যোসেফ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সংগঠনের অন্যান্য বন্ধুরা সার্বিক সহযোগী করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা