সারাদেশ

মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়

আল আমিন শাওন, শরীয়তপুর: জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল এস. এম ফয়সাল (অব:) বলেছেন, দেশের সর্বস্তরের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। তারা বুঝতে পেরেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ছাড়া তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাদের মৌলিক অধিকারও জনগণ ফিরে পাবে না। তাই এ লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে!

তিনি আরও বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, এই দেশের জনগণ তাদের ও বিএনপি’র সঙ্গে আছে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার একান্ত সচিব মিয়া নুরুউদ্দিন অপু’র সু-স্বাস্থ্য কামনায় শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবরের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মুন্সী ও শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্নেল এস. এম ফয়সাল (অব:)। বিশেষ অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক আব্দুল জব্বার খান, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সস্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।

আরও পড়ুন: প্রভা এখন পান বিক্রেতা!

সম্মানিত অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান মাদবর, শরীয়তপুর জেলা বিএনপির কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, মোঃ আবুল হোসেন সরদার, বি.এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, জাজিরা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদ সিকদার, জেলা আইনজীবী ফোরামের সাবেক আহবায়ক এ্যাড. মোসলেম খান, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেকান্দার তালুকদার, আলমগীর মাদবর, আঃ রব বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ. এম জাকির হোসেন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, যুবনেতা রোকন মেম্বার, ওবায়দুর রহমান খান, সোহাগ শরীফ, শাহিন বেপারী, জাকির জমাদ্দার, রাশেদ মুন্সী, মাহফুজ খান, বাবু শেখ, বিল্লাল সরদার, শাখাওয়াত, আনোয়ার, শাহেন শাহ, জাহাঙ্গীর হাওলাদার, রোজাউল হাওলাদার, সুজন ছৈয়াল, দবির বেপারী, সোহেল রানা, তোফায়েল সরদার, জিলানী, মোয়াজ্জেম, সেলিম হাওলাদার, আলমগীর সিকদার, কামাল রাঢ়ী, উজ্জল সরদার, আনিছুর রহমান, সোহাগ, বেবুন, ছাত্রদল নেতা ইসহাক, রাসেল, আসলাম, সোহেল, জোনায়েত সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা