সারাদেশ

নকল স্বর্ণ বিক্রি, ২ প্রতারক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নকল স্বর্ণ বিক্রয় করার সময় সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গ্রেফতারকৃতরা হলেন আমির হোসেন (২৭) ও আরিফ হোসেন (৩২)। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম মান্দারী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সির হাট বাজারে এ ঘটনা ঘটে। নকল স্বর্ণ বিক্রয় করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে সেনবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্রের সদস্যরা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণের বার, কানের দুল, স্বর্ণের চেইন ইত্যাদি আছে মর্মে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতেন। এরা ট্রেনিং প্রাপ্ত ও দুর্ধর্ষ বলে জানা যায়। বিভিন্ন কৌশলে তারা এলাকার নারীদের প্রতারণার ফাঁদে ফেলে নকল সোনার বিনিময়ে অর্থ আদায় করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, বেগমগঞ্জের এক নারীর সাথে একই রকম ভাবে প্রতারণা করে এই দুই প্রতারক। তাদের আটক হওয়ার খবর পেয়ে সেনবাগ থানায় এসে ওই নারী প্রতারকদের সনাক্ত করলে প্রতারকদের বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করলে আটককৃত আসামিদের ওই মামলায় গ্রেফতারকৃত দেখিয়ে শুক্রবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা