সারাদেশ

কক্সবাজারে টমি মিয়া’স ইন্সটিটিউট চালু

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: টমি মিয়ার নাম শুনেনি এমন মানুষ খুব বেশি পাওয়া যাবে না। যিনি আন্তর্জাতিক মানের একজন রন্ধন শিল্পী। এই টমি মিয়াই রন্ধন শিল্প দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। লন্ডন বসবাস করা টমি এবার এলেন কক্সবাজারে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে এবার যাত্রা শুরু করলো দেশের খ্যাতনামা রন্ধন শিল্পী টমি মিয়ার 'টমি মিয়া'স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।

আরও পড়ুন: অগ্রিম টিকেট বিক্রি শুরু ২৩ এপ্রিল

সোমবার (১১ এপ্রিল) হোটেল সী গালের বলরুমে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নোঙর এর সাথে অংশীদারি ভিত্তিতে কক্সবাজারে হসপিটালিটি এই ইনস্টিটিউটটি চালু করছে বিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্ট ফোরকান আহমদ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

আরও পড়ুন: নাটক করতেই দুদকে গেছে বিএনপি

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, স্কাসের নির্বাহী প্রধান জেসমিন প্রেমা, টুয়াক সভাপতি আনোয়ার কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম ইসলাম। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টমি মিয়ার রন্ধন শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি রয়েছে। তাঁর এই ইন্সটিটিউট থেকে তৈরি হবে দক্ষ জনশক্তি। এতে করে হ্রাস পাবে বেকারত্ব। এছাড়া ছেলেমেয়েদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ হয়ে গড়ে ওঠবে।

আরও পড়ুন: মা হতে যাচ্ছেন অভিনেত্রী প্রানিতা

টমি মিয়া বলেন, এখানে শেফ ট্রেনিং ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে দুইটি বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে। কোর্স সম্পন্ন হলে তারকামানের হোটেলে ইন্টার্নিশিপ করার ব্যবস্থা করা হবে। শেফ ট্রেনিংয়ের আওতায় থাকবে এক বছর ও ছয়মাস মেয়াদি ডিপ্লোমা ইন ফুড প্রিপারেশন এন্ড কুলিনারী আটস, তিন মাস ও একমাস দেয়াদি সার্টিফিকেট ইন ফুড প্রিপারেশন এন্ড কুলিনারী আটসসহ চারটি কোর্স। হোটেল ম্যানেজমেন্ট বিভাগের আওতায় থাকবে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, তিনমাস মেয়াদি সার্টিফিকেট ইন হাউজ কিপিং, সার্টিফিকেট ইন ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এবং ফুড সেফটি কোর্স। তাছাড়া বর্তমানে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ড ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে স্কিল মাইগ্রেশান হচ্ছে। আমাদের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দিয়ে বিশ্বের যে কোন দেশে ভিসা ও শতভাগ চাকুরী হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা