টমি মিয়া
জাতীয়

টমি মিয়া বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া এবং তার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

রোববার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালতে মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজিং উপদেষ্টা এস এম আলী জাকের। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রুবেল মিয়া এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। সেখানে চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও আসামিরা কোনো টাকা পরিশোধ করেননি। গত ২৯ মার্চ টাকা চাইলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেন। টাকা পরিশোধ করতে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এক সপ্তাহের মধ্যে আসামিরা টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা করেনি। উল্টো টাকা চাইলে মিথ্যা মামলা ও ভাড়াটে গুণ্ডা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

প্রসঙ্গত, টমি মিয়া হলেন ব্রিটিশ বাংলাদেশী তারকা রন্ধনশিল্পী, যিনি স্বনামধন্য রাজ রেস্টুরেন্ট-এর মালিক এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ অব দ্য ইয়ার প্রতিযোগিতার প্রবর্তক প্রতিষ্ঠাতা। অধিকাংশ সময় আন্তর্জাতিকভাবে তাকে ব্রিটেনের ‘কারি কিং’ হিসেবে অভিহিত করা হয়।

টমি মিয়া সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজির সীমিত জ্ঞান নিয়ে মাত্র দশ বছর বয়সে যুক্তরাজ্যের বার্মিংহামে পদার্পণ করেন। এরপর তিনি খাদ্য এবং রান্নার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন, যার কারণে তিনি খাদ্য সরবরাহ শিল্পে কাজ করা শুরু করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা