মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আহত ৩
সারাদেশ

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আহত ৩

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ধাঁরালো কাঁচি দিয়ে কোপ দিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত ও এক ব্যক্তিকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আমরা ঋণখেলাপি নই

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার উপজেলার ইছাপুরা বাজারে হামলার ঘটনা ঘটে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় শেখ রাজা বাদী হয়ে ৪-৫ জনকে আসামী করে সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ইছাপুরা ইউনিয়ন লালবাড়ি গ্রামেন জাবেদ শেখ (২২), মো.বাদল শেখ (৫০), মো. মশু (২৩), মো. রেদুয়ান (২৩) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন হামলা চালায়।

আরও পড়ুন : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

এতে কাঁচির আঘাত শেখ বাবুর ঘাড়ে ও শিশির শেখের মাথায় লেগে গুরুতর আহত হয়। মাটিতে দুজন পড়ে গেলে মো.সাগর এগিয়ে গেলে এলোপাথারি ভাবে কিল ঘুষি লাথি মেরে আহত করে।

আহত শেখ বাবু বলেন আমি ব্যবসার কাজে ইছাপুরা বাজার থেকে সিরাজদীখানে টাকা নিয়ে যাওয়ার সময় আমার থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন যাহার মূল্য ১৮ হাজার টাকা নিয়া যায়।

আমার সাথে থাকা আমার ভাতিজাকে ও মেরে আহত কর। আমাদের ডাক-চিৎকারে আশ পাশের লোকজন আগাইয়া আসলে আমাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে চলিয়া যায়।

আরও পড়ুন : তিন ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহন করি। আমরা এর যথাযথ বিচার চাই।

অভিযুক্ত জাবেদ শেখকে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি।

সিরাজদীখান থানার ওসি তদন্ত মো. আজগর হোসেন বলেন - উভয়পক্ষের এই দুইটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা