ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সজনে ডাল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মুখরোচক বাঙালি ব্যঞ্জনে উদরপূর্তি করতে কে না চায়! ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন স্বাদের সবজি মেলে এখানে। সেই সাথে বাঙালির রন্ধন প্রণালীতেও রয়েছে ভিন্নতা। যেই আলু দিয়ে পোস্ত রান্না হয় সেই আলু দিয়েই জমিয়ে মাংসও রান্না হয়।

আরও পড়ুন: কোথা থেকে এলো ফুচকা

সজনে দিয়ে মসুর ডালের মাখা মাখা ঝোলে চচ্চড়ি বাঙালির অন্যতম সেরা পছন্দ। যার স্বাদ অতুলনীয়। এক নজরে সজনে ডালের রেসিপি দেখে নিন।

উপকরণ:

সজনে ৫০০ গ্রাম, ডাল ২৫০ গ্রাম, তেল ৩-৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি, রসুন কুচি ২টি, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো ও তেল ৩-৪ টেবিল চামচ।

আরও পড়ুন: ত্বকে উজ্জ্বলতা আনবে ৬ খাবার

রন্ধন প্রণালী:

প্রথমে সজনেগুলো টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।

অল্প একটু পানিতে সকল গুঁড়া মশলা গুলিয়ে পেঁয়াজ রসুন কুচির মধ্যে দিয়ে দিন। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে ধুয়ে রাখা সজনে দিয়ে দিন।

আরও পড়ুন: প্রোটিন মিলবে যেসব খাবারে

ভালোভাবে কষিয়ে তারপর ডাল দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো লবণ, পানি, কাঁচা মরিচ ও জিরার গুঁড়া মিশিয়ে ঢেকে রান্না করুন।

মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা