সারাদেশ

বোয়ালমারীতে বিশ বছর পর মাথা গোঁজার ঠাঁই পেলো জামিরন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোকনাথ গ্রামের জামিরন বেগমের বিয়ের কয়েক বছর পর স্বামী আফসার শেখ তার খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন।

আরও পড়ুন: আবার স্বাধীনতার লড়াই শুরু হলো

একই গ্রামে অবস্থিত ভাইদের বাড়ির বারান্দায় দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন গত বিশ বছর ধরে। থানায় পুলিশ সদস্যদের খাবার রান্না করে প্রাপ্ত সাড়ে তিন হাজার টাকায় কোনোমতে সংসার চলতো। এক প্রতিক্রিয়ায় সোমবার (১১ এপ্রিল) দুপুরে থানা কম্পাউন্ডের মধ্যে রান্না ঘরে কথা হয় জামিরন বেগমের সাথে। এসময় এক প্রতিক্রিয়ায় জামিরন বলেন, ‘ঘর ছিল না। মাথা গোঁজার ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ ভাইদের মাধ্যমে এখন থাকার ভালো ব্যবস্থা করেছে। ঘর পেয়ে আমি খুব খুশি হইছি।’

মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলার ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার লোকনাথ গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা জামিরন বেগম (৪৫) পাচ্ছেন মুজিব বর্ষ উপলক্ষে মাথা গোঁজার ঠাঁই।

গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের লক্ষে রবিবার বোয়ালমারী থানায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ওসি (তদন্ত) মো. সালাউদ্দীন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, বোয়ালমারি প্রেসক্লাবের সভাপতি রিজাউল হক, বোয়ালমারি বার্তার সম্পাদক এ্যাড. কোরবান আলী, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হাসান ফিরোজ, ঘোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইমরান হোসেন নবাব প্রমুখ।

আরও পড়ুন: আবার স্বাধীনতার লড়াই শুরু হলো

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হওয়ার পর থেকে অদ্যাবধি ফরিদপুর জেলায় মোট ৬ হাজার ২৫৩ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়। এর মধ্যে বোয়ালমারী থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক থেকে ১৫০ জন সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সাংবাদিকদের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মতবিনিময়

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা