সারাদেশ
মুস্তফাকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল

টেকনাফ ছাত্রলীগের সেক্রেটারিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের মৌলভীবাজার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি

রোববার (১০ এপ্রিল) হ্নীলার মৌলভী বাজার নাইক্ষংথালী এলাকা অলি আহামদের পুত্র বেলাল উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে অভিযোগ আনা হয়েছে, গত ৭ এপ্রিল আসামিরা কয়েকজন মিলে বাদীর ভাতিজা সাইফুল ইসলামকে লাঠি, দা, ছুরি নিয়ে হামলা করে। এ সময় সামনে দেখে তাকে বাঁচাতে আসলে বাদী বেলাল উদ্দীনকেও আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে একই সময় আসামিরা ইট-পাটকেল ছুঁড়ে স্থানীয় মসজিদের জানালাসহ অন্যান্য অংশ ভাংচুর করেছে। পরে আরও একাধিকবার হামলা চালায় আসামিরা। এ সময় আসামিরা গ্রামবাসীর উপর হামলা চালায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাকে বারবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

তবে কক্সবাজার ছাত্রলীগের সাবেক সাবেক সদস্য সায়েদ আমিন নিশান জানান, জীবনে কখনো ছাত্রলীগ করেনি, হঠাৎ ছাত্রদল থেকে এসে ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে। এ পদবী ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কাজে ছাত্রলীগের মান ক্ষুন্ন করছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এদিকে গেল রাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফাকে বহিষ্কার করার জন্য ঝাড়ু মিছিল বের করে বলেন, অযোগ্য নেতাকে ছাত্রলীগের সেক্রেটারি পদ বাতিল করতে হবে বলে স্লোগান দেয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জয়জয়কার

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাদীর দায়ের করা এজাহারটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ এপ্রিল) হ্নীলার মৌলভীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ বের করে সংঘর্ষে জড়ায়। এঘটনা পরে বড় আকারের রূপ নেয়। এক পর্যায়ে পুলিশ ও র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা