শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল (ছবি: সংগৃহীত)
সারাদেশ

জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় তৃতীয় দফার আবেদনে জামিন পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল।

রোববার (১০ এপ্রিল) মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন তাকে জামিন দেন। এর আগে গত ২৩ এবং ২৮ এপ্রিল দুই দফায় জামিন আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

২০ মার্চ নিজের বিদ্যালয়ে দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে ক্লাসে আলোচনা করার সময় হৃদয় মণ্ডল ধর্মকে ‘বিশ্বাস’ ও বিজ্ঞানকে ‘প্রমাণভিত্তিক জ্ঞান’ হিসেবে ব্যাখ্যা করেন। এক শিক্ষার্থী গোপনে ওই মন্তব্যের অডিও ধারণ করে।

ক্লাস শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দিলে প্রধান শিক্ষক কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে শিক্ষক হৃদয় মণ্ডলকে জবাব দিতে বলেন। ২২ মার্চ শিক্ষার্থী এবং বহিরাগতরা হৃদয় মণ্ডলের শাস্তির দাবিতে স্কুলে মিছিল বের করে।

প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশসহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। একপর্যায়ে হৃদয় মণ্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে তার নামে মামলা করেন স্কুল সহকারী মো. আসাদ।

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

২২ মার্চ হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করা হয়। এর পর দিন আদালতে তোলা হয় তাকে। সেদিন বিচারক জামিন আবেদন গ্রহণ করেননি। এর পর ২৮ মার্চ আবারও জামিন আবেদন করা হলে সেদিনও জামিন পাননি হৃদয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা