সারাদেশ

সৈয়দপুরে দুস্থদের খাদ্য সহায়তা দিলো ওব্যাট

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওব্যাট কানাডা নামক স্বেচ্ছাসেবী সংস্থা। ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি ওই খাদ্য সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করে।

আরও পড়ুন : আমদানি করা সরকার নয়

শনিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের চাঁদনগর ওব্যাট ব্যাক টুক ব্যাক স্কুল চত্বর হতে অসহায় পরিবারগুলোকে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন উপস্থিত থেকে দুস্থদের মাঝে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, নওশাদ আনসারী, প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রকল্প ম্যানেজার নারগিস জেরিন, ওব্যাট ব্যাক টুক ব্যাক স্কুলের শিক্ষিকা তাবাসসুম আকতার প্রমুখ।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান্তিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আ. ফ. ম রেজাউল করিম (মিজান) এবং সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর ইরফান আজম।

এ সময় ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ৩ কেজি ছোলা, এবং ১ কেজি লবন খাদ্য সামগ্রী হিসাবে দেওয়া হয় আগত দুস্থ্য ওই পরিবারগুলোকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা