সারাদেশ

ত্রিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধীর উপর হামলা

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নের বড়গাঁও গ্রামে প্রতিবন্ধীর উপর হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : আমদানি করা সরকার নয়

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বড়গাঁও গ্রামে গত সোমবার সন্ধ্যায় ছাগল মরিচ ক্ষেত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। প্রতিবন্ধী রুহুল আমীন ও তার পরিবারের উপর হামলা করেছে স্থানীয় মুর্শিদ, এনামূল, ইয়াছিন। মুর্শিদ, এনামূল, ইয়াছিন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবন্ধী রুহুল আমীন ও পরিবারে উপর হামলা করে বেদরোপ মারধর করে । এতে প্রতিবন্ধী রুহুল আমীনের হাত চিড়ে রগ কেটে যায় ও তার বোনের মাথায় গুরুতর জখম হয়।

এলাকাবাসী প্রথমে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কত্যর্বরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় প্রতিবন্ধী রুহুল আমীনের ছেলে পারভেজ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

সরেজমিনে দেখাযায়, প্রতিবন্ধী রুহুল আমীন অন্যের জায়গায় ঘর তুলে কোন রকম সংসার চালায়। সে প্রতিবন্ধী হওয়ার কারনে চলাফেরা করতে পারেনা। ছাগল মরিচক্ষেত খেয়েছে অভিযোগ তুলে স্থানীয় মুর্শিদ, এনামূল, ইয়াছিন হামলা করে। তথ্য সংগ্রহে মুর্শিদ, এনামূল, ইয়াছিনদের বাড়িতে সাংবাদিক গেলে আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় তারা।

প্রতিবন্ধী রুহুল আমীন জানান, ছাগল ক্ষেত খেয়েছে বলে তারা আমাদের বাড়িতে আসে। পরে তার ঝগড়া শুরু করে। এক পর্যায়ে লাঠি নিয়ে মুর্শিদ, এনামূল, ইয়াছিন আমার পরিবারের উপর হামলা করে। বেদরুপ মারধর করে। আমার বোনের মাথায় ও আমার হাতে আঘাত করে। আমার হাত চিড়ে রগ কেটে যায়। আমি একজন প্রতিবন্ধী সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবী করি।

প্রতিবন্ধী রুহুল আমীনের ছেলে পারভেজ জানান,আমার আব্বা, ফুপুকে তারা মারার পর থানায় যাই। পুলিশ আগে চিকিৎসা করাতে বলে তারপর ব্যবস্থা। তাই থানায় অভিযোগ দিতে দেরি হয়।

আরও পড়ুন : ইরানের কুদস বাহিনী সন্ত্রাসী সংগঠন

স্থানীয় আমিরাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমিও অবগত হয়েছি। প্রতিবন্ধী রুহুল আমীনের পরিবার ঐ গ্রামের অসহায় একটি পরিবার। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আমিও সুষ্ঠু বিচার দাবী করি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান জানান, প্রতিবন্ধী রুহুল আমীনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ত্রিশাল থানা অফিসার ইনচার্জকে আইন আনুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা