সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভূতুড়ে কাণ্ডে হুমকি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির পিছনে অদ্ভুত ভূতুড়ে হুমকির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কাঁচা মরিচের ঝাল বেড়েই চলছে!

(৩ এপ্রিল) রবিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের মানুষ যখন তারাবীর নামাজ পড়ে বাড়ি ফিরে আসছিলেন, তখন বাড়ির পিছনের জঙ্গলে বাঁশ ঝাড়ের নিচে মিলেছে ১টি জায়নামাজ, ১টি জুব্বা ও ১টি টুপি। পাশে ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন হুমকি মূলক লেখা সংবলিত অনেক কাগজের টুকরো। কাজের টুকরোতে লেখাগুলো এমন-ধ্বংস, গুপ্তধন, সন্তান, মিরাস, শফিকুল, স্ত্রী, সন্তান, ঘড়ে, আমার হীরা ইত্যাদি।

আরও অনেক গুলো কাগজের টুকরোতে নাম্বার ও কোডসহ বিভিন্ন হুমকিমুলক লেখা রয়েছে কাগজ গুলোতে। আবার বাড়ির পাশের রাস্তায় ১টি কলাগাছও কেটে পথে ফেলে রেখে গেছে অজানা কেউ। পরে বিষয়টি স্থানীয় মোফাক্কারুল ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করার ফলে মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে সারা উপজেলায়।

আরও পড়ুন: কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। এটি কি সত্যিই কোন ভূতুড়ে কাণ্ড, নাকি এর পিছনে রয়েছে কোন গভীর রহস্য? এ প্রশ্ন এখন সকলের মাঝে ঘুরপাক খাচ্ছে।

এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মোঃ নয়ন আহমেদ,ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম মাওঃ যাইনুল আবেদীন,কাজী হাফিজ উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আবুল কাশেম, আঃবারেক ও স্থানীয় লোকজন মনে করছেন, এটি একদল মাজার পূজারী ভন্ডদের কাজ হতে পারে। যারা এমন ঘটনা ঘটিয়ে মানুষকে বোকা বানিয়ে বিভিন্ন জায়গায় ভূয়া মাজার তৈরী করে। পরে সেখান থেকে ঐ ভন্ড মানুষেরা নানা রকম পায়দা লুটে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা